ছবি আঁকে
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৫১
ওই যে রবি পূব আকাশে
ছড়ায় আলোর বান,
উদাস বাউল এক তারাতে
গায় যে শোকের গান।
উজান ভাটির শান্ত নদী
আপন মনে বয়,
ডাইনে বায়ে গ্রাম বাংলা
“তারই” কথা কয়।
ওই যে বনের গাছ-গাছালি
দোল খেয়ে যায় শাখে,
রঙ তুলিতে শিল্পীরা আজ
তারই ছবি আঁকে।
এই যে আকাশ ওই যে বাতাস
শোকার্ত সব ঘর,
রাসেল মনির জন্য কাঁদে
আমারই অন্তর।