সবুজের মেলা

তারা গাছ নাচে জুড়ে আকাশ-থামার গাছের নয়ন জ্বলে রাত-দিন ভর— পৃথিবীর গা ধোয় প্রভা সূর্য মামার চেতনার আলোয় জ্বলে হূদয়ের ঘর। মায়ের কোলেতে আহা সবুজের মেলা জীব বৈচিত্র্যের আনন্দ খেলা— প্রকৃতির চোখে পরিপাটি উচ্ছ্বাস আমরা মানব প্রাণী সুখে করি বাস।