জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলজ, ঢাকা ১। বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়? ক) ল্যাটিন খ) বাংলা গ) হিন্দি ঘ) স্প্যানিশ ২। কী নিয়ে স্ত্রীস্তবক গঠিত ? ক) গর্ভপত্র খ) পরাগধানী গ) পরাগরেণু ঘ) পুষ্পমঞ্জরী ৩। নিচের কোন খাদ্যশৃঙ্খলটি সঠিক? ক) ঘাসন্ মানুষ হরিণ খ) ঘাস হরিণ ঈগল গ) ঘাসন্ ব্যাঙ ঘাসফড়িং ঘ) গম  ইঁদুর সাপ ৪। নিচের কোনটি আমাদের রেচন অঙ্গ? ক) হূিপণ্ড খ) যকৃত গ) অগ্ন্যাশয় ঘ) ফুসফুস ৫। সবুজ উদ্ভিদ হচ্ছে— i) স্বনির্ভর ii) পরনির্ভর iii) খাদ্য উত্পাদক নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৬। কোন উপাদানটি দেহের কর্মক্ষমতা যোগায়? ক) ভিটামিন খ) খনিজ লবণ গ) প্রোটিন ঘ) শর্করা ৭। উদ্ভিদের বৃদ্ধি হয় কেন? ক) তৃণভোজী প্রাণীর খাদ্য হবার জন্য খ) প্রয়োজনীয় সূর্যালোক পাবার জন্য গ) বেশি খাদ্য তৈরি করার জন্য ঘ) ফুল ও ফল উত্পাদন করে বংশবিস্তার করার জন্য। ৮। কোনটি চুনের পানিকে ঘোলা করে? ক) অক্সিজেন খ) কার্বন গ) কার্বন-ডাই অক্সাইড ঘ) অক্সিজেন ৯। লেবুতে কোন এসিড থাকে? ক) এসিটিক এসিড খ) ল্যাকটিক এসিড গ) সাইট্রিক এসিড ঘ) টারটারিক এসিড। ১০। কোন এসিড খাওয়া যায়? ক) HNO3 খ) HCl গ) H2SO4 ঘ) CH3COOH ১১। কোনটি বিয়োজক? ক) ফাইটোপ্লাংকটন খ) জুওপ্লাংকটন গ) শৈবাল ঘ) ব্যাকটেরিয়া ১২। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? ক) ২ খ) ৮ গ) ১৮ ঘ) ৩২ ১৩। এক্সপ্লোরার-১ কত সালে মহাকাশে পাঠানো হয়? ক) ১৯৫৩ খ) ১৯৪৭ গ) ১৯৪৯ ঘ) ১৯৫৮ ১৪। ফ্লোরিন পরমাণুর ইলেক্ট্রন বিন্যাস কোনটি? ক) ২, ৫ খ) ২, ৮, ৭ গ) ২, ৭ ঘ) ২, ৮ ১৫। সূর্য থেকে প্রাপ্ত ভিটামিন কোনটি? ক) ভিটামিন ‘এ’ খ) ভিটামিন ‘কে’ গ) ভিটামিন ‘ডি’ ঘ) ভিটামিন ‘সি’ ১৬। খাবার সোডার রাসায়নিক সংকেত কী? ক) CaSo4 খ) NaHO4 গ) Na2CO3 ঘ) NaHCO3 ১৭। নিচের কোনটি নিম্নশ্রেণীর উদ্ভিদ? ক) পিঁয়াজ খ) ফ্লাইরোগাইরা গ) আলু ঘ) কলা ১৮। কোনটি গুচ্ছ ফল? ক) আম খ) সরিষা গ) কাঁঠাল ঘ) আনারস ১৯। সালফারে অক্সিজেন যোগ করলে কী ধরনের গন্ধ পাওয়া যাবে? ক) পচা ডিমের মত খ) ঝাঁঝালো গ) সুমিষ্ট ঘ) উগ্র ২০। অভিকর্ষজ ত্বরণ নিচের কোনটির উপর নির্ভর করে? ক) পৃথিবীর ভর খ) বস্তুর ভর গ) তাপমাত্রা ঘ) চাপ ২১। কোনটি ডিপ্লয়েড? ক) ডিম্বক খ) ভ্রূণ ও বীজ গ) ডিম্বক ও ডিম্বাশয় ঘ) কোনটিই নয় ২২। কোন পদার্থের রোধ কম হলে কী ঘটবে? ক) কম বিদ্যুত্ প্রবাহিত হবে খ) বেশি বিদ্যুত্ প্রবাহিত হবে গ) বিদ্যুত্ প্রবাহ বন্ধ হয়ে যাবে ঘ) বিদ্যুত্ প্রবাহের দিক পরিবর্তন হবে। ২৩। প্রতিসরণের সূত্র অনুযায়ী আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মির সাথে নিচের কোনটি একই সমতলে থাকে? ক) আলোর বেগ খ) অভিলম্ব গ) নির্গত কোণ ঘ) আপতন বিন্দু উত্তরমালা;১.ক ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.খ ৬.ঘ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.ঘ ১১.ঘ ১২.খ ১৩.ঘ ১৪. গ ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.ক ২১.খ ২২.খ ২৩.খ