ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আসুস রোড শো অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ১৯:৩৬
আসুসের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে গত ৬ অক্টোবর থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল ২ দিনব্যাপী আসুস রোড শো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-ভিত্তিক এই রোড শোতে আসুসের নোটবুক এবং ট্যাবলেট পিসি পণ্য প্রদর্শণীর জন্য ছিল প্যাভিলিয়ন। এতে শিক্ষার্থী বা আগত দর্শণার্থীদের জন্য ছিল আসুস পণ্য পরিচিতি, পাজল গেম, ফেসবুকে গেম খেলা এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে উপহার জেতার সুযোগ। শিক্ষার্থী, তথা তরুণ প্রজন্মকে আসুস পণ্যের সাথে পরিচিত করে তোলাই ছিল এই কার্যক্রমের উদ্দেশ্য।