ভ্রমণ ব্যয় কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২০:৪৭
দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট ভ্রমণ ব্যয় সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে পরেছেন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার গণমাধ্যমে খবর বের হয় যে ২০১১ সালে আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য জনগণের করের প্রায় ১৩০০ অস্ট্রেলিয়ান ডলার ব্যয় করেছেন অ্যাবোট।— খবর বিবিসির। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দৌড়ানো, বাইক চালানো ও সাঁতার কাটতে হয়েছে।