আজকের অনুষ্ঠান
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:১৬
কাজী মোতাহার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা, বৃত্তি ও পদক প্রদান অনুষ্ঠান: সকাল ১১টা, টিএসসি মিলনায়তন ঢাবি।
অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ: ‘সাম্প্রদায়িক সমপ্রীতি প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান, বিকাল ৪টা, গণগ্রন্থাগার, শাহবাগ।
মুক্তচিন্তা ফোরাম: মুক্ত আলোচনা, বিকাল ৪টা, জাতীয় প্রেসক্লাব।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: কমরেড মোহাম্মদ ফরহাদের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮টা, বনানী কবরস্থান।
ইন্সটিটিউট অব গভর্নেন্স স্টাডিজ: ‘গণচীনের দক্ষিণমুখী এবং বাংলাদেশের পূর্বমুখী নীতি: সহধর্মিতা ও সীমাবদ্ধতা’ শীর্ষক সেমিনার, সকাল সাড়ে ৯টা, এএস মাহমুদ সেমিনার হল, দি ডেইলি স্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল: আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আলোচনা সভা, সকাল ১১টা, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ সেমিনার হল।
নাগরিক ফোরাম: নির্বাচন পদ্ধতি: সরকার ও বিরোধীদলের মধ্যে সমঝোতা না সংঘাত? শীর্ষক আলোচনা সভা, বিকাল সাড়ে ৩টা, জাতীয় প্রেসক্লাব।