রামপাল প্রকল্পের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৪
রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মাগুরা শহরে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। শহরের চৌরঙ্গী মোড়ে সরকারি কলেজ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু প্রমুখ।