অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৪
ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক জেবুন নাহার আয়েশা সোমবার এক রায়ে মোঃ আলমগীর হোসেন প্রকাশ বাবু নামে একজনকে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়।