ছয় জনের অপমৃত্যু
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৪
সিরাজগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুরে বজ পাতে আহত অবস্থায় জাহানারা বেগম (৪৫) খাজা ইউনুস আলী মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন গত সোমবার রাতে মারা যান। সে এনায়েতপুর থানার চাঁদপুর গ্রামের জাবেদ আলীর স্ত্রী।
নেত্রকোনা
নেত্রকোনার শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী এবং দুলাল ম্যানসনের স্বত্বাধিকারী দুলাল সরকারের পুত্র স্বর্ণকার লিটন সরকার (৩৫) নামে এক ব্যক্তি বৈদ্যতিক পাখায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
এদিকে পূর্বধলা উপজেলায় গত সোমবার দুপুরে পানিতে ডুবে কবির হাসান (২) নামে এক শিশু মারা গেছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোমবার পুকুরে ডুবে জুলেখা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়। সে শিবগঞ্জ পৌর এলাকার লাগাদপাড়া গ্রামের আব্দুল হানিফের মেয়ে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
জেলা শহরের মালপাড়ায় মো. সোহেল রানা নামে প্রিমিয়ার ব্যাংকের এক কর্মচারীর সোমবার দুপুরে মৃত্যু হয়েছে। তিনি এ ব্যাংকের এলএমএস পদে চাকরিরত ছিলেন। জানা যায়, তিনি কাজ করার এক পর্যায়ে হঠাত্ করে ব্যাংকের জেনারেটর কক্ষে লুটিয়ে পড়েন। আশংকাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।