উখিয়ায় দুই লাখ টাকার ওষুধ আটক
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৫
উখিয়া সীমান্তের ঘুমধুম বিজিবির টহল দলের সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের টিএন্ডটি এলাকায় যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে প্রায় দুই লক্ষাধিক টাকার মিয়ানমার থেকে চোরাই পথে আসা ওষুধ উদ্ধার করে। বিজিবির সুবেদার সাহাব উদ্দিন জানান, দেশি ওষুধের প্যাকেটে মোড়ানো মিয়ানমারের ওষুধ পাচার হয়ে যাওয়ার খবর পেয়ে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ওষুধগুলো উদ্ধার করা হয়।