জগন্নাথপুরে সংঘর্ষে ৪০ জন আহত

জগন্নাথপুরে জলমহাল দখলকে কেন্দ্র করে সোমবার দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ১৯ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের সাবেক ইউপি সদস্য আছদুল হক ও সিরাজ আলীর মধ্যে কামারখাল নদীর জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।