জেনে নিন
উবুন্টু
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৪৫
ওপেনসোর্স ভিত্তিক অপারেটিং সিস্টেম হিসেবে অত্যন্ত জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু। উবুন্টু শব্দটি মূলত আফ্রিকান একটি শব্দ যার অর্থ ‘সকলের জন্য মানবতা’। উন্মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স বেশ জনপ্রিয় হলেও তা মূলত সীমাবদ্ধ ছিল সার্ভার প্ল্যাটফর্মে। সাধারন মানুষের দৈনন্দিন পিসিতে ব্যবহারের প্রয়োজন থেকেই যাত্রা শুরু করে উবুন্টু। ওপেনসোর্স এই অপারেটিং সিস্টেমটি বিশ্বব্যাপী পাওয়া যায় বিভিন্ন ভাষায়। বর্তমানে এর কেডিই, কুবুন্টু এবং সার্ভার সংস্করণও পাওয়া যায়। প্রতি ছয় মাস অন্তর অন্তর প্রকাশিত হয় উবুন্টুর একেকটি সংস্করণ। বর্তমানে এর সর্বশেষ সংস্করণ রয়েছে উবুন্টু ১৩.০৪।