ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপেও নেই শারাপোভা

ইনজুরি তাড়া করে ফিরছে বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা মারিয়া শারাপোভাকে। কোমর এবং কাঁধের ইনজুরির কারণে এর আগে তিনি বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন। এবার কাঁধের ইনজুরির কারণে ইস্তাম্বুলে অনুষ্ঠিত বছরের শেষ ডব্লিউটিএ চ্যাম্পিয়শীপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই রুশ টেনিস তারকা। ইনজুরির কারণে শারাপোভা গত জুনে উইম্বলডনে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পরে মাত্র একটি ম্যাচে অংশ নিতে পেরেছেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারায় হতাস শারাপোভা, ‘নাম প্রত্যাহার করে নিতে হয়েছে আমাকে। এজন্য আমি খুবই হতাস। গত সপ্তাহে কাঁধের ইনজুরির যথেষ্ট উন্নতি হয়েছে। আশা করছি সামনের টুর্নামেন্টগুলোর জন্য দ্রুতই প্রস্তুতি নিতে শুরু করতে পারবো।’ আগামী ২২ থেকে ২৭ অক্টোবর তুরষ্কের রাজধানী ইস্তাম্বুলে এই চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা, আগনিয়েস্কা রাদাওয়ানাস্কা, লি না, পেট্রা কেভিতোভা, সারা ইরানি এবং হেলেনা ইয়ানকোভিচের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ডবি¬উটিএ কর্তৃপক্ষ। রেকর্ড ছয় মিলিয়ন ডলার প্রাইজ মানির এই ডব্লিউটিএ চ্যাম্পিয়নশীপ এবারেরটিসহ তৃতীয়বারের মত ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে চলেছে। বাসস