এবার ৫২১ জন ক্রীড়া ভাতা পাবেন

বাছাই করে ৫২১ জনকে মনোনীত করেছে। গতবার ১১০ জনকে ভাতা দেয়া হয়েছিল। সেবার পেয়েছিলেন ১০ হাজার টাকা করে। বর্তমান আর্থ-সামাজিক ব্যয় হিসাব করে ভাতার অর্থ ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন তহবিল অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য ভাতা বৃদ্ধি করেছে। এবছরের জন্য অসচ্ছল এককালীন ভাতা ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা করা হয়েছে। গতকাল ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আজ থেকেই মনোনীত ব্যক্তিদের জন্য ভাতা প্রেরণের জন্য প্রক্রিয়া শুরু হবে। এবার প্রায় সাত শতাধিক আবেদন জমা পড়েছিল। কল্যাণ ফাউন্ডেশন বাছাই করে ৫২১ জনকে মনোনীত করেছে। গতবার ১১০ জনকে ভাতা দেয়া হয়েছিল। সেবার পেয়েছিলেন ১০ হাজার টাকা করে। বর্তমান আর্থ সামাজিক ব্যয় হিসাব করে ভাতার অর্থ ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। যেসব ক্রীড়াবিদ জাতীয় পর্যায়ে খেলেছেন, সাবেক খেলোয়াড়, কোচ, রেফারি, মাঠকর্মী, ক্রীড়া সংগঠক এমন দুস্থ অসচ্ছল ব্যক্তিদের জন্য এই ভাতা দেয়া হচ্ছে। ফাউন্ডেশনের নামে ছয় কোটি বিশ লাখ টাকার এফডিআর করা রয়েছে। সেখান থেকে লভ্যাংশ দিয়ে ক্রীড়া ক্ষেত্রে অসচ্ছলদের ভাতা দেয়া হচ্ছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সভায় উপস্থিত ছিলেন বাফুফের সদস্য হারুনুর রশিদ। তিনি জানিয়েছেন আমরা চাই যারা ভাতা পাবেন, তারা যেন অর্থটা ঈদের আগে হাতে তুলে নিতে পারেন। তার জন্য প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।’ ক্রীড়া ক্ষেত্রে অসচ্ছল ব্যক্তিরা যেন অবহেলায় না থাকে তার জন্য একটি কল্যাণ তহবিল গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন হারুনুর রশিদ। তিনি বলেন, খেলোয়াড়রা খেলা ছেড়ে দিলে বা পা নষ্ট হয়ে গেলে কি করবে। তাদের জন্য কিছু একটা করা দরকার। এটা নিয়ে আমি কামালের সাথে কথা (বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল) বলেছিলাম। সে আমাকে বলে আপনি আব্বাকে বলেন। তারপর আমরা বঙ্গবন্ধুর কাছে গিয়ে ফাউন্ডেশন গড়ার বিষয়টি খুলে বলি। তিনিও একমত হয়ে আমাদের কাজ করার নির্দেশ দেন এবং অর্থ বরাদ্দ দেন। সেখান থেকেই বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু।’ ছয় কোটি টাকায় বর্তমানে কিছুই হয় না। হারুনুর রশিদ জানান, তারা সরকারের কাছে ২০ কোটি টাকার একটি ফান্ড চেয়েছিলেন। কিন্তু সেটা এখনো হয়নি। আশির দশক থেকে এই ফাউন্ডেশনের কার্যক্রম স্থগিত ছিল। নবম জাতীয় সংসদের ৮ম অধিবেশনে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন ২০১১ পাস হয়। সেই সাথে গতবছর ১১০ জনকে অনুদান দিতে শুরু করে।