ইংলিশ রক টাউন

পবিত্র ঈদুল আজহায় চ্যানেল ১৬-এর ৫ দিনব্যাপী বিশেষ আয়োজনে এবারও থাকছে গত বছর তরুণ দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত ‘ইংলিশ রক টাউন’। অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় সব ইংলিশ ব্যান্ড দলগুলোর বায়োগ্রাফি ও গান। ঈদের ১ম দিন থাকছে লিংকিন পার্ক, ২য় দিন ক্রিড, ৩য় দিন মেটালিকা, ৪র্থ দিন আয়রন মেইডেন এবং ৫ম দিন থাকছে বনজভি। অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন লাক্স চ্যানেল আই সুপার স্টার নাদিয়া হোসেইন। পরিকল্পনা ও পরিচালনা করছেন আরিফ রহমান শিবলী।