শোক সংবাদ

মোঃ তাইজ উদ্দিন খান গত সোমবার সকাল সাড়ে ৯টায় দৈনিক ইত্তেফাকের নরসিংদীর রায়পুরা উপজেলার সংবাদদাতা ও অনলাইন নিউজ পোর্টাল ‘আলোকিত খবর ডটকম’র সম্পাদক মোঃ মোস্তফা খানের পিতা মোঃ তাইজ উদ্দিন খান বার্ধক্যজনিত কারণে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ...... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। অধ্যক্ষ আবুল হাসনাত কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিএনপি নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য আবুল হাসনাত (৭১) মঙ্গলবার ভোর ৫টায় কুমিল্লা মুন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর নিজ গ্রাম কচুয়া উপজেলার শ্রীরামপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোঃ সুরুজ আলী মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মোঃ সুরুজ আলী মিয়া (১০৫) বরখারচর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মোজাম্মেল হক ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (৬৫) আর নেই। তিনি মঙ্গলবার সকাল ৯টার দিকে হূদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। স্থানীয় রাজাবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর দুপুরে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সালেহা খাতুন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাঃ এস এ মালেকের মা সালেহা খাতুন ১০৯ বছর বয়সে গতকাল মঙ্গলবার বাগেরহাটের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখা সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। অজিফা খাতুন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছে যে, ক্লাবের ডাইরেক্টর ইন-চার্জ মোঃ লোকমান হোসেন ভুঁইয়ার মাতা অজিফা খাতুন সোমবার দিবাগত রাত ২টায় ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত্ অসুস্থ হয়ে চিকিত্সাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জস্থ উদয়পুর ভুঁইয়া বাড়ীর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মরহুমা অজিফা খাতুনের আকস্মিক ইন্তেকালের সংবাদে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি, পরিচালক মণ্ডলী, স্থায়ী সদস্যবৃন্দ, খেলোয়াড় ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।