নয় জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২২:৫৭
নয় জেলায় নতুন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবু হেনা মোরশেদ জামানকে ফরিদপুরে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক এসএম আলমকে কিশোরগঞ্জে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সোহেল ইমাম খানকে নোয়াখালীতে, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (উপ-সচিব) কাজী আশরাফ উদ্দিনকে পাবনা এবং দুর্নীতি দমন কমিশনের সচিবের একান্ত সচিব জিএসএম জাফরুল্লাকে মাদারীপুরের জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে নেত্রকোনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জহুরুল ইসলাম রোহেলকে গাইবান্ধা, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক একেএম শামিমুল হক সিদ্দিকীকে পিরোজপুর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব এ গাফফার খানকে নড়াইলের জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।