ইঁদুরকে বাঁচালো ব্যাঙ

জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এটা যেমন মানুষের ক্ষেত্রে সত্য তেমনি সত্য অন্য প্রাণীদের ক্ষেত্রেও। হয়তো সেই কারণেই ব্যাঙ রক্ষা করলো ইঁদুরের জীবন! ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরের লক্ষ্মৌ জেলায়। আর এ দৃশ্য দেখছিলেন এক ফটোগ্রাফার। ছোট্ট একটি পুকুরে একটি ইঁদুর পড়ে গিয়েছিল। আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। এ সময় এটি বাঁচার জন্য চেষ্টা করছিল। কিন্তু কেউ নেই তাকে বাঁচানোর! আর এর মধ্যে একটি ব্যাঙ আসলো এবং সাহায্যের হাত বাড়িয়ে দিল। ব্যাঙটি হাত দিয়ে কিছু না করতে পারায় ইঁদুরটিকে পিঠের উপরে উঠালো এবং উপরে নিয়ে আসলো। - মিরর নিউজ