আরবিতে বক্তব্য দিলেন প্রিন্স হ্যারি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২৩:১১
ব্রিটিশ রাজসিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি। তাই তার দায়িত্বও কম নয়। তিনি আফ্রিকায় সেবামূলক কাজে অংশ নিয়ে থাকেন। সেই হ্যারি এবার সবাইকে চমকে দিলেন আরবিতে বক্তব্য দিয়ে।
আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়েও অংশ নিয়েছেন হ্যারি। তাইতো তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছিল তালেবান। গত সোমবার রাতে দুবাইয়ে স্যান্টিবেল চ্যারিটি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে আরবিতে বক্তব্য দেন তিনি। তার বক্তব্য শুনে উপস্থিত অনেকেই আশ্চর্য হয়ে যান। তিনি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা। এই অর্থ আফ্রিকার লেসোথার এইডস আক্রান্তদের চিকিত্সায় ব্যবহূত হবে। আয়োজকরা তাকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানান। -ইউপিআই