ভারতের কেন্দ্রীয় ব্যাংকে প্রথম নারী প্রধান

ভারতের স্টেট ব্যাংকের (এসবিআই) ইতিহাসে প্রথমবারের মতো নারী চেয়ারপার্সন হয়েছেন অরুন্ধতী ভট্টাচার্য্য। এসবিআইয়ের ২০৭ বছরের ইতিহাসে প্রথম কোনো মহিলা কেন্দ্রীয় ব্যাংকটির প্রধান পদে নিযুক্ত হলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। সোমবার এক বিবৃতিতে নতুন চেয়ারপার্সনের নাম ঘোষণা করে ভারতের বৃহত্তম ব্যাংক। গত তিরিশে সেপ্টেম্বর অবসর নেন প্রতীপ চৌধুরী। তার স্থলাভিষিক্ত হলেন ৫৭ বছর বয়সী অরুন্ধতী ভট্টাচার্য্য। ১৯৭৭ সালে প্রোবেশনারি অফিসার হিসেবে তিনি স্টেট ব্যাংকে যোগ দেন। এরপর তিনি দেশের বৃহত্তম ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকের শীর্ষ পদে উঠে আসার ঠিক আগে ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার ছিলেন অরুন্ধতী ভট্টাচার্য্য। নিয়োগ পেয়ে অরুন্ধতী ভট্টাচার্য্য জানিয়েছেন, তিনি দারুণ খুশি। তার ওপর এখন অনেক দায়িত্ব। ব্যাংককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার প্রধান লক্ষ্য।