নাটোরের বিএনপি নেতা দুলুর মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২৩:১৭
বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলার সভাপতি সাবেক উপ-মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহীস্থ নাটোর স্টুডেন্ট ফোরাম। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহীস্থ নাটোর স্টুডেন্ট ফোরামের সভাপতি শহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান রিটন, সাধারণ সম্পাদক শাহ্ মইনুল আহসান শান্ত, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি রবিউর রহমান টিটন বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের জেলে পুরে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। আগামী ২৫ অক্টোবরের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে।