রাজবাড়ীতে যাত্রা শুরু করল বাংলালায়ন ওয়াইম্যাক্স

দেশব্যাপী ওয়াইম্যাক্স ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে বিভাগীয় শহরের পরে জেলা পর্যায়কে দ্রুততম সময়ে নেটওয়ার্কের আওতায় আনাতে কাজ করে যাচ্ছে বাংলালায়ন। এরই ধারাবাহিকতায় এবারে রাজবাড়িতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে তারা। গত ৮ অক্টোবর স্থানীয় একটি রেস্তোরায় এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলালায়ন কমিউনিকেশন্সের চিফ কোঅর্ডিনেশন অফিসার আজহার এইচ চৌধুরী ও চিফ মার্কেটিং অফিসার জিএম ফারুক খান বক্তব্য প্রদান করেন। বক্তারা জানান, প্রাথমিকভাবে রাজবাড়ির শহরাঞ্চলে যাত্রা শুরু করেছে বাংলালায়ন। তবে দ্রুত এই নেটওয়ার্ক গোটা রাজবাড়িতে ছড়িয়ে পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলালায়ন কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার সেলস ফয়সল বিন রাফেক, ডেপুটি জেনারেল ম্যানেজার, ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউশন মো. রিফাত হোসাইন, সিনিয়র ম্যানেজার কর্পোরেট সেলস খন্দকার হাফিজুর রহমান, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার সৈয়দ নাসিম, রিজিওনাল সেলস ম্যানেজার জহির উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি রোড শো রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে।