২২ অক্টোবর আসছে আইপ্যাডের নতুন সংস্করণ?

মাত্র কয়েকদিন আগে নতুন দুই মডেলের আইফোন আর আইওএস-এর নতুন সংস্করণ বাজারে এনে আলোচনার শীর্ষে চলে আসে অ্যাপল। দুই মডেলসহ আইওএস-এর নতুন সংস্করণ নিয়েও অবশ্য আলোচনা-সমালোচনা সবই হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও প্রযুক্তি বিশ্বে আলোচনার শীর্ষস্থান দকল করে নিচ্ছে অ্যাপল। এবারে নতুন আইপ্যাড নিয়ে তারা রয়েছে সকলের মুখে মুখে। আইফোনের মতো আইপ্যাডেরও নতুন দুইটি মডেল বাজারে আনতে যাচ্ছে তারা। এর মধ্যে একটি হবে ৯.৭ ইঞ্চি আকৃতির আইপ্যাড এবং অপরটির আকার হবে ৭ ইঞ্চি। অর্থাত্ স্বাভাবিক আকৃতির পাশাপাশি মিনি আইপ্যাডেরও নতুন সংস্করণ বাজারে আনতে যাচ্ছে তারা। আকার সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও অবশ্য এগুলোর কনফিগারেশন বা নতুন যুক্ত হওয়া ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। আসছে ২২ অক্টোবর অ্যাপল ইভেন্টেই নতুন এই দুই মডেল অবমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। দেখা যাক নতুন এই মডেলগুলো কতটা চমক নিয়ে আসতে পারে।