আল-হেরা একাডেমীর রজতজয়ন্তী
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ১৮:১৮
পাবনা জেলার বেড়া থানার সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেরা একাডেমী স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহার পরদিন ১৭ অক্টোবর। প্রতিষ্ঠানটির সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বেড়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আয়োজন উপলক্ষে এখন থেকেই চলছে ব্যাপক প্রস্তুতি।