জোকস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ১৯:২৯
একদিন সমির তার এলাকার বন্ধু আকাশকে ডেকে বলল, ‘অনেকদিন দুই বন্ধু মিলে একসাথে সিনেমা দেখতে যাওয়া হয় না। চল আজ ভালো কোনো হলে গিয়ে একটা সিনেমা দেখে আসি।’
:‘না রে, আজ আমার যাওয়া হবে না। আজ আশফাক আহমেদের গানের একটা অনুষ্ঠান আছে।’ উত্তর দিল আকাশ।
এর কিছুদিন পর আরেক ছুটির দিনে আবারও সমির আকাশকে প্রস্তাব দিল সন্ধ্যায় দুই বন্ধু মিলে একসাথে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ দেখার। কিন্তু সেদিনও আকাশ জানালো, ‘না রে, আজ আমার যাওয়া হবে না। আজ আশফাক আহমেদের গানের একটা অনুষ্ঠান আছে।’
এরপর যথারীতি আবারও বেশ কিছুদিন আকাশের দেখা নেই। তাই একদিন সমির নিজেই উপযাচক হয়ে আকাশকে ফোন দিয়ে বলল, ‘আজ কিন্তু তোর কোনো কথা শুনব না। আজ বিকেলে তোকে মোড়ের কাবাবের দোকানটায় আসতেই হবে। আমি তোর সাথে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই’। কিন্তু এবারও আকাশ কাচুমাচু করে জানালো, ‘আজ না হয়ে কাল হলে ভালো হয়। আজ যে ছুটির দিন আর আশফাক আহমেদেরও একটা গানের আসর আছে!’ এবার ভীষণ খেপে গেল সমির, ‘আশ্চর্য বন্ধু তো তুই! আমার চেয়ে তোর গানের আসর বড় হলো। সেই দুই মাস ধরে একই কথা শুনিয়ে যাচ্ছিস। তা তোর কি আশফাক আহমেদের গান এতই ভালো লাগে!’
:না রে, আমি তো আর উনার গানের ভক্ত না। আমি ভক্ত উনার মেয়ের। তবে সারা সপ্তাহ উনার চোখ এড়িয়ে দেখা করতে পারি না বলে ছুটির দিনে উনি গানের প্রোগ্রামে গেলে তখনই যা একটু দেখা সাক্ষাত করার সুযোগ হয়!’
বস তার কর্মচারীকে ডেকে বললেন—
: আচ্ছা তুমি কী মৃত্যুর পর মানুষের আলৌকিকভাবে আবার ফিরে আসায় বিশ্বাস করো।
কর্মচারী :না স্যার, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমাকে হঠাত্ এটা জিজ্ঞাসা করছেন কেন?
বস :জিজ্ঞাসা করছি কারণ, গত মাসের শেষে তুমি তোমার যে দাদার মৃত্যুর কথা বলে দু’দিন ছুটি নিয়েছিলে আজ তিনি তোমার খোঁজে ফোন দিয়েছিলেন!