একে অন্যের গান!
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২০:২০
ফাতেমা তুজ জোহরা, রিজিয়া পারভীন, সাদী মহম্মদ, রফিকুল আলম ও মৌটুসীর অংশগ্রহণে সংগীতানুষ্ঠান ‘সুর চতুরঙ্গ’ প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। তারা অনুষ্ঠানে তাদের নিজস্ব ধারার বাইরে ব্যতিক্রমী কিছু গান গেয়েছেন। অনুষ্ঠানে ফাতেমা তুজ জোহরা গেয়েছেন রুনা লায়লার ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা’, ও সাবিনা ইয়াসমিনের ‘ঝড়েরও পাখি হয়ে ওড়ে’; রিজিয়া পারভীন গেয়েছেন আজম খানের ‘রেললাইনের ওই বস্তিতে’, ও আইয়ূব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে’; রফিকুল আলম গেয়েছেন আইয়ূব বাচ্চুর ‘সেই তারা ভরা রাতে’, ও ফিরোজ সাঁইয়ের ‘ও মন তুই দেখলিনারে চিনলিনারে’; সাদী মহম্মদ গেয়েছেন ব্যান্ড রেঁনেসার ‘হূদয় কাদামাটির কোনো মূর্তি নয়’, ও ব্যান্ড অরবিটের ‘লাল শাড়িরে নিশিরাতে যায়’ শিরোনামের গানগুলো। ঈদের ৫ম দিন বিকেল ৫টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনে।