জন্মদিন

রেখা :বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ১৯৫৪ সালের এই দিনে তার জন্ম। ১৯৭০ সাল থেকে টানা তিন দশক তিনি বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন। দেড়শতাধিক ছবিতে তিনি তার অভিনয়ের প্রতিভার প্রমাণ দিয়েছেন। সম্মাননা স্বরূপ তার অর্জিত পুরস্কারের সংখ্যাও শতাধিক। সর্বশেষ তিনি ২০১০ সালে ‘সাদিয়া’ ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন। আর এতে তার বিপরীতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। এরইমধ্যে এই ছবিটির শুটিংও শুরু হয়ে গেছে। আজ এই গুণী অভিনেত্রীর শুভ জন্মদিন।