বউ চুরি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২০:২০
ঈদের চতুর্থ দিন বিকেল ৪টায় প্রচার হবে টেলিফিল্ম ‘বউচুরি’। মানস পালের রচনায় এটি নির্মাণ করেছেন শিমুল সরকার। নাটকে অভিনয় করেছেন—এটিএম শামসুজ্জামান, অপু, মিমো, ফরহাদ শিশির, আপন, রক্তিম হাশমী, শাহাবুর প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, এটিএম শামসুজ্জামান একজন পাক্কা চোর। সে সিদ্ধান্ত নেয় একটা বড় ধরনের চুরি করবে। যে কথা সেই কাজ। বড় চুরির নেশায় সে তার নাতিকে সাথে নিয়ে এক নববধূকে চুরি করে বন্দী করে রাখে বড় ধরনের মুক্তিপণের আশায়। একসময় তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়।