আজ ‘চণ্ডিদাস ও রজকিনী’

এবার দুর্গাপূজা উপলক্ষে ডিএ তায়েব ও জ্যোতিকা জ্যোতি অভিনীত নাটক ‘চণ্ডিদাস ও রজকিনী’। কালজয়ী এই প্রেমের গল্প মানুষের হূদয়কে নাড়িয়েছে বারবার। স্বামী মারা যাওয়ায় কিশোরী মেয়েটির উপর সতীদাহ আইন প্রয়োগ করতে চায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। কিশোর চণ্ডিঠাকুর তাকে তথাকথিত সতীদাহের এই শাস্তি থেকে রক্ষা করে। মেয়েটি নদীর এক প্রান্তে পড়ে থাকে তখন ধোপা ও ধোপানী দেখতে পায় এবং তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় সবার কাছে। আর সে গ্রামে ঠাকুর হয়ে আসে কিশোর চণ্ডিদাস। সে সময় থেকে চণ্ডিদাসের প্রায় ১২ বছর লেগে যায় তার প্রেমের বড়শিতে মাছ উঠাতে। কিন্তু সমাজের কিছু বাজে মানুষের কারণে তাদের প্রেম হারিয়ে যায় পৃথিবী থেকে। এসজি প্রোডাকশনের প্রযোজনায় নাটকটি আজ ষষ্টমীর দিন রাত ১০টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।