এএফসি অনুর্ধ্ব-১৯ বাছাই ফুটবল
আজ বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৩৬
মঙ্গলবার স্বাগতিক ইরাকের কাছে ছয় গোলে হারের ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে আজ আবার মাঠে নামতে হবে বাংলাদেশ যুব ফুটবল দলকে। বাংলাদেশ আজ নিজেদের সি গ্রুপে দ্বিতীয় ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে।
ইরাকের চেয়ে কুয়েত কম শক্তির দল বলে মনে করছেন ডাচ কোচ রেনে কেস্তার। তিনি ইরাকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইরাক বার্সেলোনার মতো ফুটবল খেলেছে। ওদের রানিং, ফুটবল পাস দেয়া সব কিছুই ছিল অন্য রকম, যা দেখে শেখার মতো। ইরাকী ফুটবল দেখে রেনে বলেছেন, মধ্য এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবলে বিস্তর পার্থক্য রয়েছে। ইরাকের বিরুদ্ধে যেসব ভুল হয়েছিল আশা করা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়রা আজ কুয়েতের বিরুদ্ধে সেটা হবে না।