ছাত্রী হত্যায় ছয়
জনের যাবজ্জীবন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৪
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী মৌসুমী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হল— করিমগঞ্জ উপজেলার উত্তম গনেশপুর গ্রামের ইকবাল, বাদল, বাবুল মিয়া, নাজমুল, খোকন মিয়া ও সুজন। সোমবার কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদিক গোলাম সারওয়ার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। জানা যায়, ২০০৬ সালের ২৩ মার্চ রাতে উত্তর গনেশপুর গ্রামের মো. ফেরদৌস মিয়ার পালিত মেয়ে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী মৌসুমীকে পার্শ্ববর্তী হাওরে নিয়ে প্রথমে পালাক্রমে ধর্ষণ করে এবং পরে গলাটিপে হত্যা করে।