যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হচ্ছেন জ্যানেট
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৫
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী বুধবার ফেডারেল রিজার্ভের ভাইস-প্রেসিডেন্ট জ্যানেট ইয়েলেনকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করবেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। মার্কিন সিনেট দ্বারা নিশ্চিত করা হলে ইয়েলেন বর্তমান প্রধান বেন বার্নানকের পদে স্থলাভিসিক্ত হবেন। ইয়েলেন এই প্রধান নারী যিনি ফেডারেল রিজার্ভের প্রধান পদে আসীন হতে যাচ্ছেন। তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন এবং যুক্তরাষ্টে সিনিয়র প্রশাসনিক পদেও কাজ করেছেন।