বাবরের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি ও মদন সংবাদদাতা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৭
বিগত বিএনপি জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সাবেক এমপি লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে গত মঙ্গলবার মদনে স্মরণকালের বৃহত্তম মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৫ কিলোমিটার দীর্ঘ ২ ঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ছাড়াও এলাকার শত শত লোক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বাবরের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, মদন উপজেলা বিএনপির সভাপতি এমএ হারেছ, সম্পাদক এন আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা এবং জেলা যুবদল সভাপতি মশিউর রহমান মশু।