বানিয়াচংয়ে নৌকার সংঘর্ষে ১ জন নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালারডোবা নৌকাঘাট থেকে একটি ইঞ্জিন নৌকা মুরাদপুর ইউনিয়নের মর্দনপুর গ্রামে রওয়ানা হয়। নৌকাটি কাওরাকান্দি গ্রামের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইঞ্জিনচালিত নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে মর্দনপুরগামী নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনায় মর্দনপুর গ্রামের আহাম্মদ আলী (৭০) ঘটনাস্থলেই মারা যায়। আহতদের সদর হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে।