গৌরীপুরে দুই গ্রামে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-৩ এর অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ ও গৌরীপুর উপজেলার নয়ানগর ও বাউশালীপাড়ায় বিদ্যুতের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি নয়ানগর বাজার থেকে শুরু হয়ে ১৪ কিলোমিটার পথ অতিক্রম করে মাওহা বাজারে এসে শেষ হয়। অবিলম্বে বিদ্যুত্ দেয়ার দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন, আবু তাহের, আবুল কাসেম, মসজিদের ইমাম হাজী মোঃ মজিবুর রহমান, হাফেজ মোঃ সাহেদ আলী, ক্বারী মোঃ হারুনুর রশিদ, শিক্ষক মোঃ সাহেদ আলী, আব্দুল খালেক প্রমুখ।