রাষ্ট্রপক্ষের সাক্ষীরা কাল্পনিক সাক্ষ্য দিয়েছে

আবদুল আলীম জয়পুরহাটের উন্নয়নের কম্পাস। তিনি কোনো অপরাধ করেননি। সে কথা জয়পুরহাটের ইট, বালুকণাও জানে বলে দাবি করেছেন আবদুল আলীমের মেঝ ছেলে সাজ্জাদ বিন আলীম। গতকাল বুধবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে বিএনপির সাবেক নেতা আবদুল আলীমের আমৃত্যু কারাদণ্ড হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। রায় ঘোষণার পরই সাজ্জাদ বলেন, একাত্তর সালে আমার বাবা জয়পুরহাটে ছিলেন না। সাক্ষীরা আদালতে এসে মিথ্যা ও কাল্পনিক স্বাক্ষী দিয়ে গেছেন। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো। তিনি জোর দাবি করে বলেন, আমার বাবা ৭১ সালে কোন অপরাধ করেননি। তিনি রাজাকার, আল-বদর বা শান্তি কমিটির সঙ্গে ছিলেন না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে