রাজধানীর ফকিরাপুলে
বোমা বিস্ফোরণ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২২:১৯
রাজধানীর ফকিরাপুলে বুধবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান জানান, ফকিরাপুলের ১৯০/ডি করিম মেস সংলগ্ন একটি ভবনের চারতলায় রাত সাড়ে ৮টার দিকে হঠাত্ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।