রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২২:৫০
মো. আমিনুল ইসলাম
জনতা ব্যাংক লিমিটেড লোকাল অফিসের মহাব্যবস্থাপক মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম (৫৯) গত সোমবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তার মৃত্যুতে জনতা ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন। জনতা ভবন চত্বরে গত মঙ্গলবার জানাজা শেষে যশোর শহরের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।