সিরামিক বাটির দাম ১৪০ কোটি টাকা

একটি সিরামিক বাটির দাম একশ থেকে বেশি হলে লাখ টাকা হতে পারে। কিন্তু কোনো কোনো সময় এটি কোটি কোটি টাকা হতে পারে। এটা সম্ভব যদি সেটা রাজবংশের হয়। কারণ রাজার জিনিস পচা হলেও তার দাম কোটি টাকা! তাই চীনের মিং রাজবংশ আমলের একটি সিরামিকের বাটি নিলামে ১৪০ কোটি ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে। গত মঙ্গলবার হংকংয়ে সথবি’র নিলাম কেন্দ্রে বিরল এই বাটিটির নিলাম হয়। নিলামে ওঠানোর পর বাটিটি কিনতে ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। মিং রাজবংশ ১৩৬৮ সাল থেকে ১৬৪৪ সাল পর্যন্ত ২৭৬ বছর চীন শাসন করেন। তাদের রাজত্বের সময় মানব ইতিহাসের অন্যতম সুশাসিত সরকার ছিল বলে বিবেচনা করা হয়। এই রাজবংশের আমলেই চীনের রাজধানী বেইজিংয়ের বিখ্যাত ‘নিষিদ্ধ শহর’ তৈরি ও হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীকে সংযোগকারী বিশ্বের বৃহত্তম গ্রান্ড ক্যানাল খনন করা হয়। নিলামে ওঠানো বাটিটি ওই রাজবংশের ১৫শ’ শতকের কোনো এক রাজা ব্যবহার করেছিলেন বলে জানানো হয়েছে। -বিবিসি