বিমান অবতরণ করালেন যাত্রী
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০১
বিমান চালনার কোনো অভিজ্ঞতা না থাকলেও পাইলটের অসুস্থতার কারণে বিমানকে অবতরণ করাতে সক্ষম হলেন এক যাত্রী। কিন্তু এত কষ্টের পরও সেই পাইলটকে বাঁচানো গেল না। এ ঘটনা ঘটেছে লন্ডনে। ছোট আকারের একটি বিমান হাম্বারসাইড বিমানবন্দর থেকে উড্ডয়ন করছিল। বিমানে আরোহী বলতে ছিল একজন পাইলট ও একজন যাত্রী। কিন্তু হঠাত্ করে পাইলট নিয়ন্ত্রণ কক্ষকে জানালেন, তিনি অসুস্থ। বিপদে পড়লেন নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা। তারা তখন যাত্রীকে বিমান অবতরণের নির্দেশনা দিতে শুরু করলেন। যাত্রী ওই নির্দেশনা মোতাবেক কয়েকবার চেষ্টার পর বিমান নামাতে সক্ষম হলেন। আর সবাই আনন্দে মেতে উঠলেন। কিন্তু যে পাইলটের জন্য এত কষ্ট সেই পাইলটকে বাঁচানো সম্ভব হয়নি। তবে কি কারণে তিনি মারা গেছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।- টাইমস অব ইন্ডিয়া