ব ই য়ে র ক থা

গ্রন্থনা আজহারুল হক ফরাজী যুগান্তরের ঘূর্ণিপাক ও বাংলাদেশের উপন্যাস যতীন সরকার প্রকাশনায় :অনুপম প্রকাশনী দাম :১৮০ টাকা মাত্র। যতীন সরকার একালের অগ্রণী চিন্তাবিদ। তিনি সেই বিরল প্রাবন্ধিকদের অন্যতম যাঁর রচনা সমমনাদের উদ্দীপিত করে, ভিন্নমতাবলম্বীদের চিন্তার খোরাক জোগায়। সংস্কৃতি, সমাজ, ইতিহাস, রাজনীতি, দর্শন ও ধর্মের বিস্তৃত জগতে তাঁর অবাধ বিচরণ। গত পাঁচ দশকে তাঁর রচনা এদেশের সমাজ-রাজনীতির গুরুত্বপূর্ণ ভাষ্যে পরিণত হয়েছে। চিন্তার স্পষ্টতায়, বিশ্লেষণের তীক্ষ্নতায়, বক্তব্যের ঋজুতায় ও জীবনদর্শনের বলিষ্ঠতায় তাঁর প্রবন্ধ হয়ে উঠেছে বাংলা প্রবন্ধসাহিত্যের অমূল্য সম্পদ। ‘যুগান্তরের ঘূর্ণিপাক ও বাংলাদেশের উপন্যাস’ সাম্প্রতিক কালের একটি অনন্য সংযোজন। প্রকৃতি ও প্রেমের কবিতা মহাদেব সাহা প্রচ্ছদ :ধ্রুব এষ প্রকাশনায় :বাংলাপ্রকাশ দাম :৫০০ টাকা মাত্র প্রকৃতি ও প্রেম মহাদেব সাহার কবিতার মুখ্য উপাদান, এরই মাঝে কবি খুঁজে পান জীবনের ভিন্ন এক মাদকতা। আবেগ তাঁর কবিতার প্রাণ। কবি কবিতা লেখবেন আর প্রকৃতির সৌন্দর্যের কথা থাকবে না—হতেই পারে না! কবির এই কাব্যগ্রন্থে প্রকৃতি বন্দনার পাশাপাশি এসেছে প্রেমের বর্ণিল বহুরূপী বয়ান। প্রেম ও সৌন্দর্য অন্বেষণের সাথে সাথে তাঁর কবিতায় পাওয়া যায় স্বদেশপ্রেম ও জীবনের নানা বাঁকের কথা। বইয়ের প্রতিটি কবিতা পাঠককে মুগ্ধ করবে নিশ্চয়ই। মধ্য গগন জুলফিয়া ইসলাম প্রচ্ছদ :ধ্রুব এষ প্রকাশনায় :বিদ্যাপ্রকাশ দাম :২০০ টাকা মাত্র লেখকের স্বপ্ন একটি ট্রিলজি লেখার। তারই অংশ হিসেবে এবারের মেলায় প্রকাশিত হয় প্রথম পর্ব ‘দাবা খেলা’। বইটি পাঠক আনন্দচিত্তে গ্রহণ করে তাঁর সাবলীল ভাষা ও সুনিপুণ বর্ণনার কারণে। এবার লিখলেন ‘মধ্য গগন’। বইটির ব্যাপ্তি ১৯৪৭-এর দেশভাগের পর থেকে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত। সুচারু বর্ণনার মাধ্যমে বইটিতে ফুটে উঠেছে ’৪৭ পরবর্তী দেশভাগের কাহিনি, শোষণ, শাসন আর নিপীড়নের কথা। উঠে এসেছে বাঙালির স্বাধীনচেতা মনোভাব এবং আন্দোলনের চিত্র।