পাতা

পুরোনো গল্পের রঙ উঠে যায় ভাঙে আলোর সৌন্দর্য ঘ্রাণ ধূলি পড়া আঙুল ময়লা করে দিন বীজপত্রে ছিতি পড়ে উড়ে আসে ফুল পাতা কবরের ঘাসে, ওড়ে, ঘুরপাক খায় অন্ধ প্রজাপতি; ওপাশে বিরহ বাজে রাধারমণের দিন যায় জোড়া দিতে বিচ্ছিন্ন আখ্যান পাতা ওড়ে নতুন পাতার শব্দে ফোটে বুনো রোদের উতলা ঘ্রাণ