ছিনতাই

হূদয় এক ছিন্নভিন্ন নোটিশ বোর্ড; উদ্ভ্রান্ত ধারায়— ভেসে যাচ্ছে অবশিষ্ট শব্দদল! মেঘে অবরুদ্ধ ব্যাংক আজ ছিনতাইয়ের কবলে শূন্যপ্রায় এবং সমুদ্রাচ্ছন্ন নীল থেকে হঠাত্ রাস্তায়—দেখি পড়ে আছে আমার বহুপরিকল্পিত দিন!