লেফ্ট-রাইট লেফ্ট-রাইট

সমপূর্ণ সময়কে বেচে দিয়ে জীবনে সঙ্গমে যাবো একবার একবিন্দু আনন্দকে টেনে নিয়ে পৃথিবীর পরিধি ছড়াবো মহাকালের ওপর তারপর শুরু হবে মুগ্ধতা তারপর প্রবল বৃষ্টি মৃত্যুকে পরাজিত করে গতি ও ঘনত্বে মেপে নেব সুখাত্নক সূর্যের সীমানা তারপর হাওয়ারঙের আলতা দিন স্পর্শ করে জাহাজজীবন ভাসিয়ে দেব লেফ্ট-রাইট লেফ্ট-রাইট...