টিপি-লিংক থ্রিজি রাউটারে
৫ জিবি ডাটা ফ্রি
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ১৯:১৪
বিশ্বব্যাপী সুপরিচিত নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক ব্র্যান্ডের এম৫৩৫০ মডেলের বহনযোগ্য থ্রিজি সিম পকেট ওয়্যারলেস রাউটার বাজারে এনেছে টিপি-লিংক পণ্যের পরিবেশক এক্সেল টেকনোলজিস। বাসা-বাড়ির সব ধরনের কম্পিউটিং ডিভাইসকে ওয়্যারলেস ইন্টারনেটে সংযুক্ত করতে সক্ষম টিপি-লিংকের এই ক্ষুদ্রাকৃতির রাউটার, যাকে সহজেই পকেটের মধ্যেও রেখে বহন করা যায়। এটি সব ধরনের জিএসএম সিম সমর্থন করে। এতে একসাথে ১০টি ডিভাইসে ১০ জন ব্যবহারকারী ইন্টারনেট শেয়ার করতে পারবেন। এতে রয়েছে ১টি সিম স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট ও ১টি মাইক্রো-ইউএসবি পোর্ট, যা দ্বারা বিদ্যুত্ সংযোগ প্রদান করা যায়। ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এটি ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। প্রতিটি রাউটারের সাথে রয়েছে ৫ গিগাবাইট ডাটা ফ্রি। এই রাউটার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এক্সেল টেকনোলজিসের সাথে। মূল্য ৫,৯০০ টাকা। ফোন :০১৭৩০০১৩০৫৬-৬৫।