ঈদ আনন্দ থেকে বঞ্চিত মদন আটপাড়ার সহস্রাধিক পরিবার

জেলার মদন ও আটপাড়া উপজেলার সমাজ সেবা বিভাগের আওতাধীন দুই উপজেলার ১০ হাজার ৪ শত ৩৯ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা ভাতা না পাওয়ায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, মদন উপজেলার সমাজসেবা বিভাগের আওতাধীন পৌরসভা সহ উপজেলার ৮টি ইউনিয়নের বয়স্ক ৩ হাজার ৪ শত ১৩ জন, বিধবা ১ হাজার ৮ শত ৪৬ জন ও অস্বচ্ছল প্রতিবন্ধী ৩ শত ৩৯ জন এবং আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নের বয়স্ক ভাতাভোগী ৩ হাজার ৭৯, বিধবা ১ হাজার ৪ শত ৪০ ও প্রতিবন্ধী ৩ শত ২২ জন রয়েছে। দুই উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীরা ঈদের আগে ভাতা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। এ ব্যাপারে জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক আব্দুল হাই ভূঁইয়া জানান, বিভাগীয় বরাদ্দ পাওয়া গেছে পরবর্তী ব্যবস্থা ব্যাংক কর্তৃপক্ষ নিবেন।