কক্সবাজারের মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

কক্সবাজারের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী বহু মামলার পলাতক আসামি আউসা রাখাইন ওরফে সূর্যরাণীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকালে শহরের মাছবাজার এলাকা থেকে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে র্যাব কক্সবাজার ক্যাম্পের একটি দল। র্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সারওয়ার-ই আলম জানান, আউসা রাখাইন শহরের একজন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে বহু মামলা রয়েছে।