নওগাঁর এমপি ডাকাতের কবলে
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩৩
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক গত বুধবার রাতে ডাকাতদের কবলে পড়ে খুইয়েছেন নগদ টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার। নওগাঁ-বগুড়া মহাসড়কের দুপচাঁচিয়া সদর উপজেলার সন্নিকটে এ ঘটনা ঘটে ।
সংসদ সদস্য আব্দুল মালেক জানান, স্ব-স্ত্রীক গাড়ীযোগে ঢাকা থেকে নওগাঁ আসার সময় রাত ১১টার দিকে ওই স্থানে পৌঁছিলে একদল অস্ত্রধারী ডাকাত রাস্তায় বেরিকেড দিয়ে দু’টি ট্রাকে ডাকাতি করছিল। ঘটনাচক্রে তিনিও পড়ে যান ডাকাতদের কবলে। এ সময় ডাকাতরা তার নিকট থেকে নগদ ৪ হাজার টাকা ও তার স্ত্রীর নিকট থেকে স্বর্ণের হার, কানের দুল ও হাতের বালা ছিনিয়ে নেয়।