তিনস্থানে তিন খুন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২০:৩৮
ফরিদপুর, লালমনিরহাটের কালীগঞ্জসহ তিন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে জাফর মোল¬া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সোনালী ব্যাংকের সালথা বাজার শাখার নৈশপ্রহরী। জাফরের বাড়ি ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামে। ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, এ শাখার নৈশপ্রহরী আবুল হোসেনের পরিবর্তে হাটকৃষ্ণপুর শাখা সোনালী ব্যাংকের নৈশপ্রহরী জাফরকে ৩ দিনের জন্য এ শাখায় আনা হয়। ঘটনার দিন ব্যাংক খোলার সময় হলেও না খোলায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সালথা থানার ওসিকে জানানো হয়। পরে পুলিশ গেটের তালা ভেঙ্গে নৈশ্যপ্রহরীর লাশ দেখতে পান।
লালমনিরহাট প্রতিনিধি ও কালীগঞ্জ
কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে বুকসলা ব্রিজের পাশে বিল থেকে গত বুধবার দুপুরে ইব্রাহীম আলী (২৮) নামে এক বাইক চালকের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, সে ২ অক্টোবর গোড়ল ইউনিয়নের মু্ক্তা মিয়ার নিকট থেকে ইজিবাইক নিয়ে চাপারহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে আর ফিরে আসেনি। এ বিষয়ে ৭ অক্টোবর ইজিবাইক চালকের বড় ভাই মিলন মিয়া কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মুরাদনগর (কুমিল্ল¬া) সংবাদদাতা
কুমিল্লার দুঃখ গোমতী নদী থেকে গত বুধবার অজ্ঞাতনামা (৪২) এক পুরুষের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্যে লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠান। লাশের মুখমণ্ডল গোলাকার।