বিএনপির স্থায়ী কিমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজপথের আপসহীন আন্দোলন ছাড়া আমাদের আপসহীন নেত্রীকে মুক্ত করা যাবে না। কাকুতি মিনতি করে কখনোই এই সরকারের জেল থেকে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে গয়েশ্বর রায় এসব কথা বলেন। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহ-সভাপতি জেবা খান পিয়ারা বেগম প্রমুখ বক্তব্য দেন।